


বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার গভীর রাতে অসমের জাগিরোড এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। মুহূর্তেই গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলে উঠে আগুন। ভেতরে আটকে পড়েন দু’জন। প্রত্যক্ষদর্শীরা তাঁদের গাড়ি থেকে বের করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দু’জনেরই পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়। পরে পুলিস এবং দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।