


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেল তিন জোড়া স্পেশাল ট্রেন আরও কয়েকদিন একইভাবে চালানোর সিদ্ধান্ত নিল। ট্রেনগুলি মূলত পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যের মধ্যে চলাচল করে। আপ-ডাউনে সাঁতরাগাছি-যশবন্তপুর স্পেশাল ট্রেনটি ২৮ জুন পর্যন্ত চলবে। শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনটির বাড়তি পরিষেবা মিলবে ২ জুলাই পর্যন্ত। আরেকটি হল সাঁতরাগাছি-আজমের স্পেশাল। সাধারণ যাত্রীরা আপ-ডাউনে ট্রেনটির পরিষেবা পাবেন ৩ জুলাই পর্যন্ত। অন্যদিকে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আজ, শনিবার এক জোড়া নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে। কারণ, শিয়ালদহ ডিভিশনের সাউথ সেকশনের ওই অংশে ট্র্যাক মেরামতির জরুরি কাজ চলবে। ট্রেনগুলির নম্বর হল ৩৪৯৩৫ এবং ৩৪৯১৪।