


খান্ডোয়া: ৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। ঘটনাটি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। খান্ডোয়ার মুলিশ সুপার মনোজ রাই বলেন, ‘অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। চার অভিযুক্তের খোঁজে জারি রয়েছে তল্লাশি। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। নেতৃত্বে রয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। একইসঙ্গে আরও তিনটি দল গঠন করা হয়েছে।’ গ্রেপ্তারিতে সাহায্য করলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নিজের কুঁড়েঘরে একাই ছিলেন ওই বৃদ্ধা। আচমকা জোর করে সেখানে ঢুকে পড়ে চার অভিযুক্ত। বৃদ্ধার উপর চড়াও হয় তারা। নির্যাতিতার মেয়ে থাকেন অন্য গ্রামে। শুক্রবার তাঁকে সবকিছু বলেন বৃদ্ধা। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে।