


পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজের অভিজ্ঞতা ফিল্মোগ্রাফিতে আলাদা নম্বর যোগ করে। এমনটাই মনে করেন অভিনেতা আদিত্য রয় কাপুর। অনুরাগের আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’তে অভিনয় করেছেন আদিত্য। শ্যুটিংয়ে প্রতিমুহূর্তে পরিচালককে ম্যাজিক তৈরি করতে দেখেছেন বলে দাবি করলেন অভিনেতা। সদ্য এক সাক্ষাৎকারে আদিত্য বলেন, ‘সংলাপ ছাড়া কীভাবে আবেগ তৈরি করা যায়, তা অনুরাগ খুব ভালো জানেন। এই ছবিতে সেই ধরনের বহু মুহূর্ত তৈরি করেছেন।’ সংলাপ ছাড়া নানা অভিব্যক্তি দিয়ে মুহূর্ত তৈরি করার উপর জোর দিতেন পরিচালক। নিঃসন্দেহে তা অভিনেতাদের কাছে চ্যালেঞ্জ। এই ছবিতে সেই মুহূর্তগুলোই এনজয় করেছেন বলে জানান আদিত্য। আদিত্যর মতে, সম্পর্কের গল্প অনুরাগের মতো খুব কম পরিচালকই বলতে পারেন। তাঁদের সম্মিলিত পরিশ্রমের ফল দর্শকের ভালো লাগবে বলেই আশা অভিনেতার।