


নয়াদিল্লি: শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল ইডি। ফেমা আইনের অধীনে তাঁকে আগামী সোমবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল। নতুন করে সমন পাঠানো হল তাঁকে। পাশাপাশি অনিলের ভার্চুয়াল হাজিরা দেওয়ার আবেদন খারিজ করা হয়েছে। অনিলের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এখনও পর্যন্ত তাঁর চারটি সংস্থাকে তদন্তের আওতায় আনা হয়েছে।