


নেপি দ: ভূমিকম্প কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। এর মধ্যেও মান্দালয়ে বিমান হানা চালিয়ে যাচ্ছে মায়ানমারের জুন্টা সরকার। এমনই দাবি বিদ্রোহী পিপল’স ডিফেন্স ফোর্সের (পিডিএফ)। তারা জানিয়েছে, ২৮ মার্চের ভূমিকম্পের পর অন্তত ন’বার হামলা চালিয়েছে মায়ানমার সেনা। পিডিএফ-এর দাবি, সিঙ্গু টাউনশিপে দু’টি হামলা চালানো হয়েছে। মাদওয়া ও মাগোকেতেও একটি করে হামলা হয়েছে। তবে সবচেয়ে বেশি হামলা হয়েছে থাবেইক্কিনে। সেখানে পাঁচটি হামলা চালিয়েছে মায়ানমার সেনা।