


মাদ্রিদ: আরও এক ফাইনালে স্বপ্নভঙ্গ আতলেতিকো মাদ্রিদের। শনিবার টাই-ব্রেকারে ডিয়েগো সিমোনে ব্রিগেডকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিদাদ। ১২০ মিনিটের লড়াইয়ে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এরপর পেনাল্টি শুট-আউটে আতলেতিকোর প্রথম দু’টি শটই মিস করেন যথাক্রমে সোরলথ ও আলভারেজ। পক্ষান্তরে, পাঁচটির মধ্যে চারটিতে জাল কাঁপিয়ে ৪-৩ ব্যবধানে শেষ হাসি হাসে সোদিদাদ।