


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬ নভেম্বর বিহারে প্রথম দফা নির্বাচন। তার আগে বৃহস্পতিবারই ওই রাজ্য লাগোয়া সমস্ত সীমান্ত সিল করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে নির্বাচন করার লক্ষ্যে এদিন বিহার লাগোয়া রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। ছিলেন বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের মুখ্যসচিব, পুলিশের ডিজি, স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়া ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক, রেল এবং বিএসএফের আধিকারিকরা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সমস্ত রাজ্যের আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, শুধু আন্তঃরাজ্য সীমান্ত নয়, বিহারের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক (নেপাল) সীমান্তও।