


লন্ডন: দীর্ঘ চার বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন জোফ্রা আর্চার। বল হাতে ফর্মেও রয়েছেন। কিন্তু চতুর্থ ও পঞ্চম টেস্টের মাঝে মাত্র তিন দিন সময় রয়েছে। তাই ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য ওভালে আর্চারকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের প্রাক্তন পেসারের কথায়, ‘দীর্ঘ চার বছর পর আর্চার দলে ফিরেছে। আরও চার বছরের জন্য ছিটকে যাক সেটা কেউ চাইবে না। ওর ওয়ার্কলোড ম্যানেজ করা জরুরি। সামনেই অ্যাসেজ। তাই আমার মতে, আর্চারকে বিশ্রাম দিয়ে গাস অ্যাটকিনসনকে খেলানো উচিত।’
শেষ দু’টি ম্যাচে আর্চারের শিকার ৯ উইকেট। তবে ম্যাঞ্চেস্টারে শেষ ম্যাচে তাঁকে কিছুটা বিবর্ণ দেখিয়েছে। পাশাপাশি চোটের কারণে গত ম্যাচে খুব বেশি বল করেননি ক্যাপ্টেন বেন স্টোকসও। ব্রাইডন কার্সকেও বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এই প্রসঙ্গে ব্রডের সংযোজন, ‘আমার মতে, অ্যাটকিনসনকে খেলানো উচিত। কার্সরা টানা ম্যাচ খেলছে, তাই ফ্রেস লেগের প্রয়োজন। লোয়ার অর্ডারের বিরুদ্ধে ও খুবই কার্যকরী।’