


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্লিমেপেরাইডের মতো বহুল ব্যবহৃত গ্রুপের সুগারের ওষুধও বের হল নিম্নমানের। সবমিলিয়ে ২০৫টি ওষুধের মারাত্মক ত্রুটি বিচ্যুতি পেয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর মধ্যে গ্লিমেপেরাইডের মতো বহুল বিক্রি হওয়া সুগারের ওষুধের বিভিন্ন ব্যাচ নিম্নমানের বেরিয়েছে। ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, এই ২০৫ ধরনের ওষুধের মধ্যে অন্তত ৫২ ধরনের ওষুধ বেরিয়েছে নিম্নমানের। তালিকায় প্রেশার, গ্যাস-অম্বল, বমি, জনপ্রিয় অ্যান্টিবায়োটিক—কী নেই। এছাড়া অ্যামক্সিসিলিন, প্যারাসিটামল, ভিটামিন বি ৩ সহ ১৪৮ ধরনের ওষুধে সমস্যা পাওয়ায় সেগুলিকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে নিম্নমানের ওষুধের মধ্যে পাঁচ ধরনের ওষুধে পুরোপুরি ভেজাল পেয়েছে ড্রাগ কন্ট্রোল।