


ওসলো: ভারোত্তোলনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজিমাত করলেন মীরাবাই চানু। নরওয়েতে আয়োজিত প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন তিনি। এই আসরে ২০২২ সালেও দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন ভারতীয় তারকা। শুক্রবার মোট ১৯৯ কেজি ওজন তোলেন ভারতীয় তারকা ভারোত্তোলক। এর মধ্যে স্ল্যাচ ইভেন্টে প্রথমে ৮৪ কেজি তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ওঠান ১১৫ কেজি। টোকিও ওলিম্পিকসে সমপরিমান ওজন তুলে রুপো পেয়েছিলেন চানু। এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতলেন মীরাবাই। উল্লেখ্য, চলতি আসরে এই বিভাগে রেকর্ড ২১৩ কেজি ওজন তুলে সোনা পেয়েছেন উত্তর কোরিয়ার রি সং গুম। ব্রোঞ্জ থাইল্যান্ডের থানিয়াথান সুকচারোয়েনের। তিনি তুলেছেন ১৯৮ কেজি ওজন।