


কাঠমাণ্ডু: নেপালের অশান্তির জেরে আটকে পড়া ভলিবল টিমকে উদ্ধার করল কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন উপাসনা গিল নামে এক টিভি হোস্ট। ভলিবল লিগ উপলক্ষ্যে নেপালে গিয়েছিলেন তিনি। উঠেছিলেন পোখরার হোটেলে। ওই লিগে অংশ নিতে গিয়েছিল ভারতের একটি ভলিবল টিমও। কিন্তু পেসেই হোটেলে আচমকা হামলা হয়। কোনওক্রমে প্রাণ বাঁচানোর পর তাঁর নিজের ও ভারতীয় ভলিবল টিমের সদস্যদের ভয়ঙ্কর অবস্থার বর্ণনা দিয়ে ভিডিও পোস্ট করেন উপাসনা। সেই ভিডিওয় ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আর্জিও জানান তিনি। ন উপস্থাপিকার পোস্ট করা ভিডিও দেখেই তাঁকে ও ভলিবল টিমের সদস্যদের প্রথমে উদ্ধার করে কাঠমাণ্ডুতে আনার ব্যবস্থা করে ভারতীয় দূতাবাস।