


সিমলা: সিঁড়ির সঙ্গে বাঁধা ৪ বছরের শিশুকন্যা। ওই অবস্থায় তাকে বেধড়ক চড়-থাপ্পড় মারছে এক প্রৌঢ়। হিমাচল প্রদেশের বাহদালা গ্রামের এই ঘটনা ভিডিও নিন্দার ঝড় উঠেছে। পুলিশের জালে অভিযুক্ত প্রাক্তন সেনাকর্মী। জানা গিয়েছে, ওই প্রাক্তন সেনাকর্মীর গাছ থেকে পেয়ারা পেড়েছিল শিশুটি। এই সামান্য ‘অপরাধে’ তার উপর নির্দয়ভাবে অত্যাচার চালানো হয়।
শিশুটির আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই ওই শিশুটিকে উদ্ধার করেন। অত্যাচারের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সক্রিয় হয় পুলিশ ও জেলা প্রশাসন। রবিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।