


ধানবাদ: বৃহস্পতিবার সাত সকালে ঝাড়খণ্ডে মাটি বসে যাওয়ার জেরে ভেঙে পড়ল দুটি বাড়ি। আহত দুই। কয়লা খনি সমৃদ্ধ ধানবাদের তানদাবাদি বস্তি এলাকার ঘটনা। এসপি মহম্মদ ইয়াকুব জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই বিপর্যয়? তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত ৩১ মার্চ এই এলাকাতেই ভূমিধসের কারণে একটি বাড়ি ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।