


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৫ সালের পর থেকে অনেক ক্ষেত্রে পদ্ধতি মেনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি গঠিত হয়নি। এই যুক্তিতে এবার প্রাথমিকের ৪২ হাজার শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। মূল মামলাকারীদের প্রশ্ন, অবৈধ ডিপিএসসি শিক্ষকদের নিয়োগপত্র দিতে পারে কি? সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলায় আরও কয়েকটি শুনানি হবে। আগামী ২৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।