


ওয়াশিংটন: ইন্দিরা গান্ধী চাইলেই ধ্বংস হয়ে যেত পাকিস্তানের পরমাণু কেন্দ্র কাহুটা। দাবি সিআইএ-র প্রাক্তন আধিকারিক রিচার্ড বারলোর। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৮০ সালে পাকিস্তানের কাহুটা পারমাণবিক কেন্দ্রে যৌথভাবে বিমান হামলার ছক কষেছিল ভারত-ইজরায়েল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই হামলার অনুমতি দেননি। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে দাবি করেছেন বারলো। তাঁর দাবি, যদি ইন্দিরা গান্ধী অনুমোদন দিতেন, তাহলে শুরুতেই অনেক সমস্যা সমাধান হয়ে যেত।