


ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্স ইন রিপ্রোডাকটিভ মেডিসিন (আইসিএআরএম) অনুষ্ঠিত হল শহরে। প্রজননবিদ্যার আধুনিক ওষুধ, আইভিএফ-এর আধুনিকীকরণ, গবেষণা ও তার প্রয়োগ প্রভৃতি বিষয় উঠে এল সেখানে। আয়োজন করেছিল পিজি হাসপাতাল এবং জিডি ইনস্টিটিউট অব ফার্টিলিটি রিসার্চ। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং পিজির অডিটোরিয়ামে ৬ ও ৭ ডিসেম্বর দু’দিন ধরে চলে এই সমাবেশ। উপস্থিত ছিলেন নানা প্রান্তের চিকিৎসক, পড়ুয়া ও গবেষকরা।
সভাপতিত্ব করেন ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদার। সায়েন্টিক প্রোগ্রামের অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন ডাঃ বিশ্বনাথ ঘোষ দস্তিদার। প্রি কংগ্রেস সার্টিফিকেট কোর্স ও কংগ্রেস ক্যুইজও অনুষ্ঠিত হয়। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, পিজি অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এমপি
ডাঃ কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ।