


নয়াদিল্লি: নগদ উদ্ধার মামলায় বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল। গত ৪ মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে রিপোর্ট জমা দিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। এই কমিটির সদস্য হলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের জি এস সন্দাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। গত ১৪ মার্চ দিল্লিতে নিজের সরকারি বাসভবন সংলগ্ন স্টোররুমে আগুন লাগে। সেখানে আগুন নেভাতে গিয়ে বিপুল পরিমাণ পুড়ে যাওয়া নোট উদ্ধার করে দমকল বাহিনী। এই ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন বিচারপতি ভার্মা। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মার্চের শেষে ঘটনার সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলিও করা হয়।