


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এপ্রিলে এ রাজ্যে ১ লক্ষ ৭৯ হাজার গ্রাহক বাড়াতে পেরেছে রিলায়েন্স জিও। এর ফলে তারা পশ্চিমবঙ্গে ০.২ শতাংশ বাজার বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’র তথ্য সামনে এনে এই দাবি করেছে তারা। ওই রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে এয়ারটেল মোট গ্রাহক বাড়াতে পেরেছে ৫ হাজার ৬০০। বিএসএনএল এবং ভিআই গ্রাহক বাড়াতে পারেনি এপ্রিলে। ট্রাই জানিয়েছে, গত মাসে দেশজুড়ে টেলিকম গ্রাহক সংখ্যা ১৯ লক্ষ বেড়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে প্রতি মাসে ঋণাত্মক ছিল টেলিকম গ্রাহক বৃদ্ধির হার। ডিসেম্বর মাস থেকে ধীরে ধীরে তা ফের বাড়তে শুরু করে।