


একটি নয়, দু’টি খণ্ডে মুক্তি পাবে শাহরুখ খানের ‘কিং’। ২০২৩ সালের পর শাহরুখের আর কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ফলে ‘কিং’ ঘিরে অনুরাগী মহলের উন্মাদনা তুঙ্গে। এই আবহে খবর, ‘কিং’ ছবিটিকে দু’টি অংশে প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা। কেন? আনুষ্ঠানিকভাবে কোনও কারণ অবশ্য জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, সম্প্রতি ‘ধুরন্ধর’-এর সাফল্যই এর কারণ। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ মুক্তি পাচ্ছে দু’টি ভাগে। প্রথম ভাগটি বর্তমানে চলছে প্রেক্ষাগৃহে। অপরটি মুক্তি পাবে মার্চে। এই ছবির সাফল্য দেখেই নির্মাতারা স্থির করেছেন দু’টি খণ্ডে মুক্তি পাবে ‘কিং’। কেবল শাহরুখ অভিনীত ছবিটিই নয়, সঞ্জয়লীলা বনশালী অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ও নাকি মুক্তি পাবে দু’টি খণ্ডে।