


জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে গড় ধরে রাখল বামেরা। কিছুটা হলেও শক্তি বাড়াল এবিভিপি। জানা গিয়েছে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বামপন্থী প্রার্থীরা চারটি কেন্দ্রীয় প্যানেলের পদের মধ্যে তিনটিতে জিতেছে। এবিভিপি জিতেছে একটিতে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলে দেখা গিয়েছে যে, সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জিতেছে বামপন্থী প্রার্থীরা। এবিভিপি জিতেছে জয়েন্ট সেক্রেটারি পদে।