


প্রতিবছর ভারতে ১৫ লক্ষ ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছেন। প্রতিবছরই বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। সমস্যা হল, সঠিক সময়ে শনাক্ত হওয়ার কারণে চিকিত্সাতেও হচ্ছে দেরি। এই বিষয় লক্ষ করে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মণিপাল কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের। মণিপালের প্রায় সব ধরনের ক্যান্সার চিকিত্সার বিভাগের পাশাপাশি যুক্ত হল ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো-অঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটও। ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে মণিপাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় চালু হল ‘কবচ’ নামের শীর্ষক কমিউনিটি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম। কলকাতাবাসী করাতে পারবেন কিছু ক্যান্সারের আগাম শনাক্তকরণের পরীক্ষা। মণিপাল হাসপাতাল, আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মণিপাল গোষ্ঠীর ইস্ট রিজিয়ন-এর রিজিওনাল ডিরেক্টর ডাঃ অয়নাভ দেবগুপ্ত প্রমুখ।