


বিশ্ব সিওপিডি দিবসেই মণিপাল হাসপাতাল, কলকাতা চালু করল ধূমপান ত্যাগ ক্লিনিক এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন ও ভ্যাকসিনেশন ক্লিনিক। ফুসফুসের রোগ ঠেকাতে ও তাকে আরও শক্তিশালী করে তুলতে এই ক্লিনিকগুলির ভূমিকা অপরিসীম। হাসপাতালের সামগ্রিক পালমোনারি কেয়ার বিভাগকেও আরো সমৃদ্ধ করবে এই ক্লিনিক বলেই আশা হাসপাতাল কর্তৃপক্ষের। এই উপলক্ষ্যে শ্বাসযন্ত্রের সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এক অনুষ্ঠানের আয়োজন করে মণিপাল। উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান মেন্টর ঝুলন গোস্বামী।