


ইসলামাবাদ: ২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার আসিফ, আমির ও অধিনায়ক সলমান বাট। তার জেরে নির্বাসিত করা হয় তাঁদের। ঘটনার ১৬ বছর পর সেই রহস্য ফাঁসের নেপথ্য কাহিনি সামনে আনলেন আবদুল রজ্জাক। প্রাক্তন পাক অলরাউন্ডার জানান, গোটা ঘটনাটি ধরা পড়ে এক ব্রিটিশ স্পোর্টস এজেন্টের মোবাইল ফোনের মাধ্যমে। তাঁর নাম মাজাহার মজিদ। তাঁর মোবাইলটি খারাপ হয়ে গিয়েছিল। সেটি সারানোর জন্য রজ্জাকের এক বন্ধুকে দেন তিনি। সেই ব্যক্তি ফোনটি খুলেই দেখতে পান মাজাহারের সঙ্গে তিন ক্রিকেটারের দীর্ঘ ম্যাসেজ। তৎক্ষনাত তা রজ্জাককে জানান তিনি। সম্প্রতি এক টিভি শোয়ে স্পট ফিস্কিংয়ের সম্পূর্ণ ঘটনাক্রম তুলে ধরেন রাজ্জাক।