


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস-এর তরফে কেআইএসএস হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নীতা এম আম্বানি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কার নোবেল পুরস্কারজয়ী মোহন মুনাসিংঘে। উপস্থিত ছিলেন কেআইআইটি, কেআইএসএস এবং কেআইএমএস-এর প্রতিষ্ঠাতা ডঃ অচ্যুত সামন্ত এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, ক্রীড়া, নারী ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন নীতা এম আম্বানি, এমনটাই দাবি করেছে কেআইএসএস। এই অনুষ্ঠানে নীতাদেবী ৪০ হাজার আদিবাসী পড়ুয়াকে বার্তা দেন, জীবন কোথায় শুরু হয়েছে সেটা বড়ো কথা নয়। জীবনকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। ২০০৮ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার অর্জন করেছেন বহু বিশ্বখ্যাত ব্যক্তিত্ব, যার মধ্যে রয়েছেন রতন টাটা, দলাই লামা প্রমুখ।