


নাগপুর: ভারত সবসময় প্রকৃত ‘ধর্ম’ পালন করে এসেছে। তাই পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে ভারতই সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে পারে। নাগপুরে বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সম্প্রতি বিশ্বের নানা প্রান্তের নেতারা পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে ভারতের ভূমিকা নিয়ে সওয়াল করেছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই। তবে আমি অবাক হচ্ছি যে ইউরোপ বা ভারত কেন হস্তক্ষেপ করছে না।’ তার আগে ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত হুসেন হাসান মিরজা বলেছিলেন, ‘একটা ফোন কলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধ শেষ করে দিতে পারেন।’