


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার শেষ হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের নবম আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা। আইসিসিআরের নন্দলাল বোস ও যামিনী রায় গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়েছিল গত শুক্রবার। দেশ-বিদেশের মোট ৪৪৩টি ছবি স্থান পেয়েছিল প্রদর্শনীতে। অংশ নিয়েছিলেন ১৩৮ জন ফটোগ্রাফার। মনোক্রোম, ওয়াইল্ড লাইফ, পিপলস অ্যান্ড স্ট্রিট এবং নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ—এই চারটি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। সব মিলিয়ে পুরস্কার মূল্য ছিল ৪৬ হাজার টাকা। এছাড়াও অংশগ্রহণকারী সব ফটোগ্রাফারকে স্মারক ও শংসাপত্র দেওয়া হয়।