


নয়াদিল্লি: সার্ভাইক্যাল ক্যানসার সহ এইচপিভি ভাইরাসজনিত ক্যানসারের বিরুদ্ধে জোরকদমে লড়াই শুরু হয়েছে। সেইসূত্রে আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি রাজস্থানের আজমির থেকে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে দেশজুড়ে সরকারি কেন্দ্রগুলিতে ১৪ বছরের মেয়েদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে।