


নিরাপদে রয়েছেন অভিনেতা প্রভাস। সদ্য ‘বাহুবলী: দ্য এপিক’ ছবির স্পেশাল স্ক্রিনিং উপলক্ষ্যে জাপানে গিয়েছেন প্রভাস। এদিকে, সোমবার সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল সে দেশ। কম্পনের মাত্রা ৭.৬। এর ধাক্কায় দেশের উত্তর পূর্বাঞ্চলের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জোরালো ভূমিকম্প হওয়ায় প্রভাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। প্রাথমিকভাবে তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। ফলে উদ্বেগ বাড়ে। তবে ‘রাজা সাহেব’ ছবির পরিচালক মারুতি জানিয়েছেন, নিরাপদে রয়েছেন অভিনেতা।