


অগ্রিম বুকিং শুরু হতেই ঝড় তুলল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। বক্স অফিসের অভাবনীয় সাফল্যের পর আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। শনিবার মুক্তিপ্রাপ্ত ট্রেলারেই স্পষ্ট হামজা এবার আরও ভয়ংকর। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম বুকিং। আর সেখানেও রেকর্ড রণবীর অভিনীত ছবিটির। একদিনে প্রায় ৮৭ হাজার ৮১০টি টিকিট বুকিং হয়েছে বলে খবর। প্রতি ঘণ্টায় টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭ হাজার ৫০০টি। বুকিং শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’। ‘ধুরন্ধর’ বক্স অফিসে প্রায় ১ হাজার ৩০৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সিক্যুয়েল এর থেকেও বেশি ব্যবসা করবে বলেই অনুমান অনুরাগীদের।