


মুম্বই: ঋণের সুদ কি আরও এক দফা কমবে? আজ বুধবার চলতি অর্থবর্ষের প্রথম মানিটারি পলিসি ঘোষণা করবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। সেখানে রোপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে বলে আশা বিশেষজ্ঞদের। পরবর্তী ঋণ নীতি নিয়ে পর্যালোচনার জন্য গত সোমবার থেকে বৈঠকে বসেছে মালহোত্রার নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি (এমপিসি)। এর আগে ফেব্রুয়ারিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট করিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছিল। ২০২০ সালের মে মাসের পর প্রথমবার রেপো রেট কমানো হয়েছিল। বর্তমানে মুদ্রাস্ফীতির হার মাথা নামিয়েছে। তা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। এই পরিস্থিতি নগদের জোগান বাড়িয়ে বৃদ্ধির হারে গতি দিয়ে বিশেষ উৎসাহ প্রদানের প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।