


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআরএমবি’র নতুন ‘চ্যাম্পিয়ন ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে যুক্ত হলেন ভারতের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক কপিলদেব এবং এম এস ধোনির পর এই তালিকায় যুক্ত হলেন রোহিত। সাত দশকেরও বেশি সময় ধরে এসআরএমবি উন্নত ও শক্তিশালী ভারত নির্মাণের যে কাজ করে চলেছে, তা আরও বাড়তি মাত্রা পাবে বলে মনে করছে সংস্থাটি। এসআরএমবি’র ডিরেক্টর আশিস বেরিওয়ালা বলেন, ‘আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছিল কপিলদেবের সঙ্গে। আট বছর আগে আরও এক বিশ্বজয়ী ধোনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা গর্বিত এখন রোহিত শর্মা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।’ সংস্থার ব্র্যান্ড ও মার্কেটিং প্রধান জয়দীপ দে বলেন, ‘এসআরএমবি টিএমটির মূল শক্তি সেই প্রযুক্তি, যা সিমেন্টের সঙ্গে মজবুত গ্রিপ সুনিশ্চিত করে।’