


মুম্বই, ১২ এপ্রিল: ঘরের মাঠেই মুম্বইকে পর্যুদস্ত করল আরসিবি। হারাল ১৮ রানে। আজ, রবিবার আইপিএলের ২০ তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে আরসিবি। ৩৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিলিপ সল্ট। হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলি (৫০) এবং অধিনায়ক রজত পাতিদার (৫৩)। টিম ডেভিডও ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ২৪০ রান। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন বোল্ট, হার্দিক, স্যান্টনার এবং শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নামে নামে মুম্বই। ৫.৫ ওভারে দলের ৬১ রানের মাথায় চোটের কারণে মাঠের বাইরে বেরিয়ে যান রোহিত শর্মা (১৯)। দলের হাল ধরে থাকেন কিপার রিকেলটন এবং সূর্যকুমার যাদব। এরপর ৩৭ রানে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রিকেলটন। তিলকও মাত্র ১ রান করেই আউট হন। কিছুটা লড়াই দিলেও ৩৩ রানে আউট হন সূর্যকুমার যাদব। দলের রান তখন ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রান। ৪০ রানের মাথায় জ্যাকবের বলে শেফার্ডের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান হার্দিকও। ১ রানে আউট হন নমন। মুম্বইয়ের জয়ের আশা তখন নেই বললেই চলে। মরিয়া প্রয়াস করেন রাথফোর্ড। হাফসেঞ্চুরিও করেন তিনি। ৩১ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। কিন্তু লাভ হয়নি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রান তোলে হার্দিকের টিম। ১৮ রানে আরসিবির কাছে হারে মুম্বই ইন্ডিয়ান্স।