


হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ থেকে আদানি গোষ্ঠীকে ক্লিনচিট দিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। সেবি জানিয়েছে, কোথাও কোনওরকম নিয়মভঙ্গ হয়নি। কারণ এই লেনদেন এমন সময়ে হয়েছিল যখন এই ধরনের লেনদেনকে সম্পর্কযুক্ত হিসেবে ধরা হতো না। পরবর্তীকালে ওই সংজ্ঞা পরিবর্তন করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে মার্কিন শর্ট সেলার সংস্থা আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। সেবির ক্লিচিট পাওয়ার পরেই গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানি বলেন, সর্বদা সত্যেরই জয় হয়। বাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ এটাই প্রমাণ করল যে আমরা ভিত্তিহীন অভিযোগের যে কথা বলেছিলাম, সেটাই ঠিক।