


আজ, ৫ মে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী মেট গালার আসর। তার আগে রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) নিউ ইয়র্কে পৌঁছলেন শাহরুখ খান। এর আগে মেট গালার মঞ্চে বহু অভিনেত্রী দ্যুতি ছড়িয়েছেন। তবে প্রথমবার কোনও ভারতীয় অভিনেতা এই মঞ্চে হাঁটবেন। রবিবার বিমানবন্দরে শাহরুখের একাধিক ভিডিও, ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার সব্যসাচীর পোশাকে সেজে ফ্যাশন মঞ্চে হাঁটবেন শাহরুখ। তাঁর সাজ কেমন হবে, তা নিয়ে চর্চা চলছে ইন্ডাস্ট্রি জুড়ে। বাদশা ছাড়াও এবার মঞ্চে থাকবেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, কিয়ারা আদবানি। তাঁরাও প্রথমবার হাঁটবেন মেট গালার ফ্যাশন সরণীতে। পাশাপাশি পঞ্চমবার এই মঞ্চে উপস্থিত থাকবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যে নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছেন তিনি।