


বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের গুয়াহাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরের এবিসি পয়েন্টের আধুনিক ও বিলাসবহুল স্বাগতা স্কোয়ার নামের ওই বহুতলেই রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রধান শাখা। ৪৫ ঘণ্টা লড়াইয়ের পর সেই আগুন নেভাতে সক্ষম হল দমকলের ৫০টি ইঞ্জিন। মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে ওই বহুতলে। ছ’তলায় বিকট বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে ওই বহুতলে। খবর পেয়ে পৌঁছোয় দমকল। ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা বাড়লেও, আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ওই বহুতলেই ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রধান শাখা, সঙ্গে আরও ৬টি বিভাগ। ভয়াবহ আগুনে গ্রাহকদের নথি সহ কোটি কোট টাকা এবং লকারে থাকা স্বর্ণালঙ্কার পুড়ে ছাঁই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ কোটি টাকা। ওই বহুতলে থাকা বেশ কয়েকটি কাপড়ের দোকানও ছাঁই হয়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও পর্যন্ত জানা যায়নি। নিজস্ব চিত্র