


হায়দরাবাদ: ফের পথকুকুরের হামলায় আহত নাবালিকা। এবারের ঘটনাটি তেলেঙ্গানার হনমকোন্ডা এলাকার। শনিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল কুকুর ঘিরে ধরে ৭ বছরের ওই খুদেকে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রায় সাতটি কুকুর একসঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে এক পথচারী এসে পাথর ছুড়ে কুকুরগুলোকে তাড়ান। ততক্ষণে মেয়েটির শরীর কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।