


পাটনা: বিহারে বড় জয় পেয়েছে এনডিএ। বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। এদিন তাঁকে অভিনন্দন জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে শাসক শিবিরের দায়িত্ব ও প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তেজস্বী লিখেছেন , ‘আশা করি নতুন সরকার জনগণের আশা আকাঙ্খা ও প্রত্যাশা দায়িত্বের সঙ্গে পূরণ করবে। তাদের প্রতিশ্রুতি ও ঘোষণা রক্ষা করবে। বিহারের জনগণের জীবনে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলে আমি আশা করি।’