


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেলিকম দপ্তর এবং বিএসএনএলের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন আদালত বসতে চলেছে আগামী ২০ জুন। কলকাতা সার্কেলের জন্য এই আদালত বসবে সকাল ১১টা থেকে ‘প্রিন্সিপাল কন্ট্রোলার অব কমিউনিকেশন অ্যাকাউন্টস, কলকাতা’-র দপ্তরে। তার ঠিকানা টেলিফোন হাউস, ৮ হেয়ার স্ট্রিট, কলকাতা-১। বিএসএনএল এবং টেলিকম দপ্তরের (ডট) সাধারণ পেনশন এবং ফ্যামিলি পেনশন সংক্রান্ত যদি কোনও অভিযোগ থাকে, তাহলে এই আদালতে সুরাহা হতে পারে। এখানে সুরাহার জন্য আবেদন করতে হবে ‘ডিপুটি সিসিএ, কলকাতা’র কাছে, যেখানে শীর্ষে স্পষ্ট করে লিখতে হবে ‘পেনশন আদালতের জন্য আবেদন’ কথাটি। এই সংক্রান্ত সব রকমের নথি, মোবাইল নম্বর এবং ই-মেল সংক্রান্ত তথ্য দপ্তরে পাঠাতে হবে আগামী ৯ জুনের মধ্যে। অবেদনকারী চাইলে নিজেই আবেদন জমা দেবেন সংশ্লিষ্ট ঠিকানায়। তাছাড়া ই-মেল করা যেতে পারে [email protected] ঠিকানায়। প্রসঙ্গত, বিএসএনএল এবং ডটের টানাপোড়েনে বহু পেনশন সংক্রান্ত আবেদন অমীমাংসিত রয়েছে।