


মুম্বই: টি-২০ বিশ্বকাপ জেতার পর দেশের জার্সিতে সূর্যকুমার যাদবরা প্রথমবার খেলতে নামবেন জিম্বাবোয়েতে। জুলাইয়ের সেই সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবে ভারত। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৬ জুলাই। ২০২৭ সালের গোড়ায় ভারতে ফিরতি সফরে আসবে জিম্বাবোয়ে। ৩, ৬ ও ৯ জানুয়ারি কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়ে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ভারত শেষবার জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ২০২৪ সালে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে দখল করে শুভমান গিল ব্রিগেড।