


জুটি বাঁধছেন বলিউডের দুই অ্যাকশন স্টার টাইগার শ্রফ ও বিদ্যুৎ জামওয়াল। মিলাপ জাভেরির পরবর্তী ছবিতে দেখা যাবে দুই তারকাকে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, ছবিতে টাইগার ও বিদ্যুতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কীর্তি শেট্টিকে। অ্যাকশন রোমান্স ঘরানার ছবির প্রি-প্রোডাকশন পর্বের কাজ শেষের পথে। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন টাইগার ও বিদ্যুৎ। চলতি মাসের মাঝমাঝি শ্যুটিং শুরু হবে। বর্তমানে ‘লাগ যা গলে’ ছবির কাজে ব্যস্ত টাইগার। সেই কাজ শেষ করলেই নতুন প্রজেক্টে হাত দেবেন অভিনেতা। অন্যদিকে, বিদ্যুৎকে এরপর দেখা যাবে হলিউড প্রজেক্ট ‘স্ট্রিট ফাইটার’-এ। সেই ছবিতে বিদ্যুতের লুক প্রকাশ্যে এসে গিয়েছে। তা প্রশংসিতও হয়েছে বিভিন্ন মহলে। এ বছর অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।