


হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট
এখানে দোলে পাবেন রং দে বাসন্তী বুফে। মেনুতে থাকবে ঠান্ডাই, পিনা কোলাডা, ড্রাগন ফ্রুট মল্ট, মুর্গ গিলাফি কাবাব, চিকেন গালৌটি, পনির পেস্তো কাবাব, পানিপুরি শটস, কর্ন অ্যান্ড চিজ কুরচুরি চাট, রেনবো ভেজ স্লাইডারস, পিনহুইল স্যান্ডউইচ, তাওয়া মাছলি, পনির হাজারি দুলারি, অ্যাপেল জিলেবি উইথ রাবড়ি, ঠান্ডাই ম্যুজ কেক সহ আরও অনেক পদ। ৩ ও ৪ মার্চ পাবেন এই মেনু। দু’জনের খাওয়ার খরচ ২৫০০ টাকা।
চ্যাপ্টার টু
৩ মার্চ দোল। ওই দিন বিশেষ মেনু থাকবে চ্যাপ্টার টু রেস্তরাঁয়। পাবেন ক্রিম অব টম্যাটো স্যুপ, ক্রিম অব স্পিনাচ স্যুপ, ক্র্যাব মিট স্যুপ, অ্যাংলো ইন্ডিয়ান বার বি কিউ প্রন, বিয়ার ব্যাটার ফিশ, প্রন ককটেল, ডেভিলড ক্র্যাব, মাটন চপ, ম্যারি মি, চিকেন স্টেক ইন মাশরুম স্যস, চিকেন কারবোনারা, ইংলিশ ফিশ অ্যান্ড চিপস, রোস্ট ল্যাম্ব ইন রেড ওয়াইন স্যস, তিরামিসু, চিজ কেক, নাটি ক্রাঞ্চি সহ নানা পদ। দু’জনের খাওয়ার খরচ ১৫০০ টাকা।
নভোটেল
এখানে দোল উপলক্ষ্যে পাবেন রং বিরঙ্গি কাবাব ফেস্টিভ্যাল। হোলির জন্য ৪ মার্চ থাকবে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পাবেন এই বিশেষ মেনু। থাকবে তিরঙ্গা পনির টিক্কা, হরা ভরা গালৌটি, মালাই ব্রকোলি, মাশরুম কাবাব ইন ক্রিমি কাজু ম্যারিনেড, বিট ও আখরোটের শিক, লখনউ চিকেন গালৌটি কাবাব, পাহাড়ি মুর্গ টিক্কা, রাজস্থানি লাল মাস শিক, আওয়াধি ফিশ জাফরানি কাবাব সহ আরও অনেক কিছু। সেট মেনু বা বুফে থেকে খেলে দাম ১৬৯৯ টাকা থেকে শুরু।
হায়াত সেন্ট্রিক
এখানে হোলি উদ্যাপিত হবে বিশেষ মেনু সহযোগে। লাঞ্চ ও ডিনারে থাকবে সেই মেনু। ৪ মার্চ পাবেন লখনউ দহি কাবাব, অমৃতসরি ছোলে গুলজার, শাহি কেসরিয়া মালাই কোপ্তা, মুর্গ আওয়াধি জাফরানি কোর্মা, ঠান্ডাই ফিরনি, ভেলভেট রেনবো গ্যতে সহ নানা পদ। বুফে মেনু পাবেন ১৭৯৯ টাকায়, আ-লা-কার্ট মেনুতে খেলে দাম পাবেন ৩৫০০ টাকা।
বনি ফেমি
৪ মার্চ হোলি স্পেশাল কিছু মিষ্টি ও পানীয় আয়োজন করা হয়েছে বনি ফেমি রেস্তরাঁয়। দু’টি বিশেষ ধরনের মিষ্টি দিয়ে উদ্যাপন করা হবে রঙের উৎসব। পাবেন ঠান্ডাই চিজকেক ও পান অ্যান্ড গুলকন্দ ঠান্ডাই। হোলিতে মিষ্টিমুখ মাস্ট, সেই কথা ভেবেই বিশেষ দু’টি রেসিপি রাখা হয়েছে মেনুতে। দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা।
কাফে অফবিট আপ দেয়ার
দোল মানেই রঙের খেলা। আর সেই রঙের উৎসবকে পালন করার জন্য বিভিন্ন রেস্তরাঁয় থাকে নানা রকম মেনু। তাতে রঙিন ছোঁয়া দেওয়া হয়। তেমনই মেনু সাজিয়ে বসেছে কাফে অফবিট আপ দেয়ার। এখানে হোলি স্পেশাল মেনুতে পাবেন রঙ্গিলা বুরাতা পাপড়ি চাট, ওয়াটারমেলন মিন্ট গুলাল স্যালাড, মাটন কষা, রঙিন ভেল সহ বিভিন্ন সুস্বাদু পদ। এই মেনু পাবেন ৩ ও ৪ মার্চ।