


ওয়াশিংটন: নিজের সংস্থার কাছেই এক্সকে বিক্রি করে দিলেন এলন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক ডিলের বিনিময়ে এক্স কিনে নিয়েছে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সংস্থা এক্স এআই। শুক্রবার মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন। তাঁর দাবি, এক্স এআইয়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্স নতুন উচ্চতায় পৌঁছাবে। ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে তত্কালীন টুইটার কিনে নেন মাস্ক। টুইটারের নাম বদলে রাখেন এক্স। তার এক বছর পরেই এক্স এআই তৈরি করেছিলেন মাস্ক। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এক্সএআই এবং এক্সের ভবিষ্যত্ একে অপরের সঙ্গে জড়িত। আমরা আনুষ্ঠানিকভাবে দুই সংস্থার তথ্য, মডেল ও প্রতিভাকে এক জায়গায় আনার উদ্যোগ নিয়েছি।’ মাস্ক জানিয়েছেন, বর্তমানে এক্স এআইয়ের বাজারদর ৮০ বিলিয়ন ডলার আর এক্সের মূল্য দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলারে। -ফাইল চিত্র