


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, রবিবার হাওড়া ডিভিশনে জরুরি কাজের জন্য গুরুত্বপূর্ণ ১১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। মূলত সিগন্যালিং, ওভার হেড ইকুইপমেন্ট সহ ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত একাধিক বিভাগে সংস্কার কাজ হবে। তার জেরে কাল একগুচ্ছ লোকাল বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে – ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩। ব্যান্ডেল থেকে – ৩৭২৪৬, ৩৭৭৪৯। বর্ধমান থেকে – ৩৬৮৩৪। শেঁওড়াফুলি থেকে – ৩৭০৫৬। আরামবাগ থেকে – ৩৭৩৬৪, ৩৭৩৯৬। কাটোয়া থেকে – ৩৭৭৪৮। এছাড়াও এই কাজের জন্য কাল হাওড়া-আরামবাগ লোকাল (৩৭৩৬৫) গোটা যাত্রা পথে চলতে পারবে না। কাল ট্রেনটি তারকেশ্বরে যাত্রা শেষ করবে। অন্যদিকে, কাটোয়া-আজিমগঞ্জ লোকাল (৫৩০০৯) কাল কাটোয়া থেকে বেলা ১২টার বদলে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে।