


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বিপুল মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দিঘা থেকে কলকাতাগামী একটি বাস থেকে দু’জনকে আটক করে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা দু’টি ট্রলিতে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার হয়। ধৃতদের মধ্যে একজনের নাম রাজা সাউ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে দিঘার রুট ধরে বাসে কলকাতায় আনা হয় এই মাদক। সূত্রের খবর, এই মাদক চন্দননগরে পাচারের পরিকল্পনা ছিল। কার কাছে এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে এসটিএফ।