


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে প্রতি ১০০ জনের মধ্যে ৩০ জনের বেশি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তরুণ তরুণীর কোনো চাকরি নেই। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্তরেও বেকারত্বের হার গ্রামাঞ্চলের তুলনায় শহুরে এলাকায় বেশি। সংসদে এমনই উদ্বেগজনক তথ্য দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। লোকসভায় এসংক্রান্ত বিষয়ে লিখিত প্রশ্ন করেছিলেন কংগ্রেস সাংসদ এম কে বিষ্ণু প্রসাদ। তারই লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরে ২৫.৯ শতাংশ গ্র্যাজুয়েট বেকার। পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এই হার ৩২.২ শতাংশ। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবর্ষে এই হার শহরাঞ্চলে ১১.৬ শতাংশ। সেকেন্ডারি স্তরে ৭.২ শতাংশ। সেকেন্ডারি এবং তার
উচ্চ স্তরে শহরাঞ্চলে ১৯.২ শতাংশ তরুণই বেকার।