


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৪ মে। সেই ফল প্রকাশের পর ২০ দিনের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্টে ৩৬০ কোটি টাকা এসেছে। কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বসে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বললেন, তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে আদালতে সওয়াল-জবাব হয়েছে। আমরা জানতে পেরেছি, নির্বাচনে বিপুল ভরাডুবির পরও তৃণমূলের অ্যাকাউন্টে বিপুল টাকা এসেছে। ৪ মে’র পর ২০ দিনের মধ্যে ৩৬০ কোটি টাকা ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে। এই টাকা কোথা থেকে কীভাবে এসেছে, তা আমরা জানতে চাই। অন্যদিকে, তৃণমূলের ১৭টি পার্টি অফিসের খরচ চালানোর জন্য
মাসে ১ কোটি টাকার বেশি খরচ হয়, যে তথ্য সামনে এসেছে, তারও হদিশ পাওয়া দরকার বলে দাবি তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এদিকে, বুধবার রাতে বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও দলীয় কার্যলয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলা চলাকালীন বাড়ি কিংবা পার্টি অফিসে ছিলেন না কুণাল। তাঁর অভিযোগ, গদ্দারদের তিন জন এই ঘটনার পিছনে রয়েছে। যারা হামলা চালিয়েছে, তারা কেউই এলাকার নন।