


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় বিদ্যাভবনের ছাত্রী অনিশা ঘোষের পরে সিবিএসই দশমের পরীক্ষায় ৫০০-এ ৫০০ পাওয়া আরও এক পড়ুয়ার কথা সামনে এল। বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে জানানো হয়েছে, সেখানকার ছাত্র জয়শীর্ষ বসুও বেস্ট অব ফাইভে ১০০ শতাংশ পেয়েছে। জয়শীর্ষ সব বিষয়ে ১০০ পেলেও ইংরেজিতে পেয়েছে ৯৯। তবে, অতিরিক্ত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (এআই) ১০০-এ ১০০ পাওয়ায় সেটিই বেস্ট অব ফাইভে গ্রাহ্য হবে। স্কুলের অধ্যক্ষা মধুমিতা সেনগুপ্ত এই সাফল্যে খুশি। তিনি জানান, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী গবেষণামূলক চিন্তাভাবনা এবং উৎকর্ষে যোগ দেওয়ার সঙ্কল্পে কর্তৃক্ষ অটুট।