


নয়াদিল্লি: বারবার বিশৃঙ্খল হচ্ছে রাজ্যসভা। তাতে সময় নষ্ট হচ্ছে অধিবেশনের। শুক্রবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই মর্মে একটি টুইট করেছেন তিনি। সেখানে উল্লেখ করেছেন, রাজ্যসভার চলতি বাদল অধিবেশনে বিশৃঙ্খলার জেরে নষ্ট হয়েছে ৫৩ ঘণ্টা ২১ মিনিট। এক্ষেত্রে ১৯৯৭ সালের একটি প্রস্তাবনার কথা উল্লেখ করেছেন রিজিজু। সেই প্রস্তাবনায় বলা হয়েছিল, সংসদ সদস্যরা শালীনতা বজায় রেখে নিজেদের মতামত উপস্থাপন করবেন এবং সভার কার্যক্রম ব্যাহত করবেন না। চলতি অধিবেশনে একাধিক ইস্যুতে বারবার উত্তাল হয়েছে সংসদ। মুলতুবি হয়েছে অধিবেশন। তাতে কর্মদিবসের ৫৩ ঘণ্টারও বেশি সময় নষ্ট হয়েছে বলে দাবি করেন রিজিজু।