


ইসলামাবাদ: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। জখম হয়েছেন ৪০ জন যাত্রী। মঙ্গলবার ভোরে করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল রেহমান বাবা এক্সপ্রেস। ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মুলতানে শেরশাহ সেতুর কাছে আমচকাই সেটির ১৪টি কামরা লাইনচ্যুত হয়। পুলিশ জানিয়েছে, ট্রেনটিতে ৫০০ জন যাত্রী ছিলেন। পাকিস্তান রেলওয়েজের মুখপাত্র বাবর আলি বলেন, শেরশাহ স্টেশন পার হয়ে সেতুর কাছে যাওয়ার আগে চালক একটি ধাক্কা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক কষেন। আর তাতেই ১৪টি কামরা লাইনচ্যুত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী চিম। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেরশাহ স্টেশন থেকে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুলতানের কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।